বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

সোনারগাঁওয়ে শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

ট্রাম্বুল রোটারি ক্লাব ইউএসএ’র উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে সোনারগাঁও পৌর এলাকার দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় ৩০ জন দরিদ্র শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেয়া হয়। শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, ডিকশনারী, স্কেল, পেনসিল, পেনসিল ব্যাগ ও ক্লিয়ার ব্যাগ প্রদান করা হয়। স্কুলের শিক্ষা কার্যক্রম বেগবান করতে স্কাউটদের জন্য একটি স্পিকার দেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের জুতা ও স্কাউট শিক্ষকের পোশাক কেনার জন্য নগদ অর্থ দেয়া হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী ট্রাম্বুল রোটারি ক্লাব ইউএসএ’র বোর্ড অফ ডিরেক্টর আনিসুজ্জামান বকুল।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, পৌর আওয়ামীলীগ নেতা নাজমুল আহসান মানিক, পৌরসভার ৬নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম টগর, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শিরিনা আক্তার, প্রধান শিক্ষক রাশেদা আক্তার, ব্যবসায়ী এস এম সরফুজ্জামান, রেজওয়ানউজ্জামান, ইকবাল হোসেন বাবুল, সাংবাদিক রবিউল হুসাইন ও মেরিনা সুলতানা প্রমূখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD