বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর, আহত ১১ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন-স্বরাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন

সোনারগাঁওয়ে সেলিম -সাঈদ স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন 

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
কলম ধরো, জীবন গড়ো, খেলা ধরো মাদক ছাড়ো” এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টূর্ণামেণ্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার  দুপুরে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠ এ টুনামেন্টের উদ্বোধন হয়।
সেলিম-সাঈদ স্মৃতি সংসদ এ টুনামেন্টের আয়োজন করেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব এর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁও থানার ওসি ( তদন্ত)  রাশেদুল হক খান,সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান বেপারী প্রমুখ।
এসময় সেলিম-সাঈদ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ,  বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ঘরোয়া লীগের ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন জাতীয় দলের  ক্রিকেটাররাও, এছাড়া হারুন-অর-রশিদ, ইয়ানবী,রুবেল ও সবুজ পুরো টূর্ণামেন্টটি পরিচালনা করবে বলেও জানান আয়োজক কমিটি।
রোববার থেকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুলের ক্রিকেট মাঠে ১৬ টি দল নিয়ে “নক আউট” পর্বের মাধ্যমে খেলাগুলো অনুষ্ঠিত হয়।
দলগুলো হচ্ছে  সাঈদ স্মৃতি একাদশ,বেপারী একাদশ, কাদিরগঞ্জ কিংস একাদশ, আষাঢ়িয়ার চর গোল্ডেন স্টার ক্লাব, সুবর্ণ ক্রিকেট একাডেমি, সোনারগাঁ ৯৯ নোবেল মীর একাদশ, পৌরসভা ইয়াং স্টার, সোনারগাঁ ফাইটার্স, সোনারগাঁ প্রেস একাদশ, মোগরাপাড়া ইউনিয়ন একতা সংঘ,  মাইটি ম্যাভরিক্স, বনানী ব্লাস্টার,জিনিয়াস ক্রিকেট একাডেমি, নবাবগঞ্জ মাহিন একাদশ,  গজারিয়া ক্রীড়া স্পোর্টিং ক্লাব, ইউবিএ গ্ল্যাডিএটোর্স ক্রিকেট ক্লাব।
উদ্বোধনী খেলায় অংশ নেয় মোগরাপাড়া ইউনিয়ন একতা সংঘ বনাম বেপারী একাদশ। খেলায় বেপারী একাদশ ৮ উইকেটে জয় লাভ করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD