বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

সোনারগাঁওয়ে হাসিনা : এ ডটার্স টেল চলচ্চিত্র প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
 নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দু’দিন ব্যাপী হাসিনা: এ ডটার্স টেল চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।  শুক্রবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সদস্য ও নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলকের উদ্যোগে এ প্রদর্শণী শুরু হয়। শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
চলচ্চিত্র প্রদর্শনী সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন উপভোগ করেন। প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীদের বিনামূল্যে টিকিট প্রদান করা হয়।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক বলেন, হাসিনা: এ ডটার্স টেল চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের ত্যাগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তাছাড়া ১৯৭৫ সালে একটি পরিবারকে নৃশংসভাবে হত্যার ঘটনা ও নিশ্চিহ্ন করার অপচেষ্টা সম্পর্কে জনগণ এ প্রামাণ্যচিত্রের মাধ্যমে আরো স্পষ্ট ধারণা নিতে পারবেন। পাশাপাশি একটি পরিবার বা ব্যক্তির পক্ষে কতটুকু ত্যাগ করা সম্ভব,  সেটিরও একটি উদাহরণ সবাইকে দেখানো সম্ভব হবে বলে আমি মনে করি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকাবস্থায় পরিবারের সকল সদস্যসহ বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তারপর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা ঘটনাপ্রবাহ নিয়ে এ প্রামাণ্যচিত্রটি তৈরি হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD