বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ একটি দল। বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন আষাঢ়িয়ারচর এলাকার মো. স্বপন মিয়ার ছেলে।

বুধবার বিকেলে র‌্যাব-১১ সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী মো. আরিফ হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা থেকে ২০১৭ সালে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়। পরবর্তীতে সে জামিনে বের হয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকে। পলাতক থাকাবস্থায় আদালত তাকে ৫ বছরের সাজা প্রদান করে। গোয়েন্দা নজরদারী ও গোপন সন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ একটি দল আসামীর অবস্থান সনাক্ত করে তার  বুধবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD