সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে আওয়ামীলীগের আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঐতিহাসিক ৭ ই মার্চ  উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগের আলোচনা,  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা মোগরাপাড়া চৌরাস্তা এলাকা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,  সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,
সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, আওয়ামীলীগ নেতা এডভোকেট ফজলে রাব্বী, আশরাফুজ্জামান, মোস্তফা কামাল নিলু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, আরিফ আহমেদ রবীন, যুবলীগের সহ সভাপতি আরমান হোসেন মেরাজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আবু সাঈদ, আরিফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, সোনারগাঁও পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD