শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁওয়ে পেপার মিলের পাল্পার ট্যাংকিতে পড়ে শ্রমিকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পেপার মিলের পাল্পার ট্যাংকিতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর তানভীর পেপার মিলে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শাকিল আহমেদ (১৮) । সে রংপুর কাউনিয়া থানার আড়াজিয়া হরিশ্বর গ্রামের নুরুজ্জামানের ছেলে।
শাকিল তানভির পেপার মিলে রিয়েন্ডার সেকশনে কর্মরত।  শনিবার সন্ধা ৬ টার দিকে পেপার মিলের পাল্পার হাউজে পরে গেলে রাত ৮ টার দিকে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ বেড়িয়ে আসে। পরে রাতে শাকিলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
নিহত শাকিলের দুলাভাই বকুল জানান, বিগত দেড় বছর যাবত সে এই পেপার মিলে প্রতিদিন ৩৯০ টাকার বিনিময়ে ১২ ঘন্টা কাজ করে যাচ্ছিল। শনিবার আনুমানিক সন্ধ্যা ছয়টার সময় সে নিখোঁজ হয়। পরে রাত ৮ টার দিকে ছিন্নভিন্ন লাশ পাল্পারের ভেতর থেকে বেড়িয়ে আসে।
এ ঘটনার পর মেঘনা শিল্পনগরী এলাকায় তানভির পেপার মিলের সামনে শত শত শ্রমিক ও এলাকাবাসী ভীড় করে। গণমাধ্যম কর্মীরা পেপার মিলের ভেতরে প্রবেশ করতে চাইলে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য তানভির পেপার মিলের মেইন ফটক বন্ধ করে দেয় এবং সাংবাদিকদের ভেতরে ঢুকতে নিষেধ করেন।
এ বিষয়ে তানভির পেপার মিলস ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কার্তিক চন্দ্র শাহার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার মোবাইল ফোনটি বন্ধ করে দেন।
তবে তানভীর পেপার মিলসের কন্ট্রাক্টর দেলোয়ার হোসেন বলেন, শাকিল আহমেদ আমার দায়িত্বে তানভীর পেপার মিলে কাজ করতেন। শনিবার সন্ধায় অসাবধানতা বশত পাল্প মেশিনে পরে নিহত হয়েছে। পরে আমরা মেশিনের অপারেটরদের সহযোগিতায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
সোনারগাঁও থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিলো না।  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD