বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ  ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় বাবার লাঠির আঘাতে সজিব মিয়া (১২) নামের ছেলের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সে মারা যায়। পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে নিহতের দাদির সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে বাবা ছেলেকে লাাঠি দিয়ে পিটিয়ে আহত করে। ছেলের মৃত্যুর পর মাদকাসক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের আফজাল হোসেনের ছেলে মাদকাসক্ত রুবেলের স্ত্রী কয়েকদিন আগে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্বামী সন্তান রেখে বাবার বাড়ি চলে যায়। পরবর্তীতে ছেলে সজিব তার দাদির সংসারে থাকে। শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে বাবা রুবেল ছেলে সজিবকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এছাড়াও ছেলেকে পেটের মধ্যে লাথি মারে।  রোববার বিকেলে তার নাক ও কান দিয়ে রক্ত ঝড়তে থাকলে তাকে স্থানীয় একটি ক্লিনিক নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান সোনারগাঁও নিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে বাবা ছেলেকো পিটিয়ে আহত করার একদিন পর তার মৃত্যু হয়েছে। এঘটনায় মাদকাসক্ত বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD