শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁও থানার প্রতারণা মামলায় হামেশা ফুডের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত হামেশা ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.আসাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে। পরে তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করে। সোনারগাঁও থানা পুলিশ নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, সোনারগাঁওয়ে নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় হামেশা ফুড লিমিটেড নামের একটি কারখানা খুলে আসাদুল ইসলাম আটা-ময়দার ব্যবসা করেন। ব্যবসার নাম করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জ সদর ও ঢাকার অর্থঋণ আদালতে তার বিরুদ্ধে করা তিনটি মামলায় দায়ের করেন ভূক্তভোগীরা। সেই মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সেসব মামলার ওয়ারেন্ট মূলে শুক্রবার ভোরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে। পরে সকাল ১০টার দিকে সোনারগাঁও থানায় হস্তান্তর করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুল ইসলাম সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ওরফে ডা. মাহমুদের ছেলে। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের ইমাম পরিচয়ে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তারের পাশাপাশি ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেন। অর্থ আদায় করতে গেলে বিভিন্ন সময় তিনি পাওনাদারদের মারধর ও হুমকি ধামকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় সোনারগাঁও থানাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা ও একাধিক সাধারণ ডায়েরী রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।অর্থ আত্মসাতের ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়া এলাকার তানভীর ফ্লাওয়ার এন্ড ডাল মিলসের কর্মকর্তা মো. মাহমুদ হোসাইন বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, আসাদুল ইসলামের হামেশা ফুডের সঙ্গে তানভীর ফ্লাওয়ার এন্ড ডাল মিলসের ব্যবসা ছিল। ব্যবসার সূত্রে আসাদুল তানভীর ফ্লাওয়ার মিলের ১ কোটি ৬৫ লাখ টাকার কাঁচামাল প্রতারণা করে আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করা টাকা ফেরত চাইতে গেলে আসাদুল ইসলাম ভূক্তভোগী মাহমুদ হোসাইনকে মারধর করে এবং বিভিন্ন হুমকি ধামকি দেন। পরবর্তীতে আসাদুল ইসলাম পাওনা টাকা না দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD