শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই দশকের গৌরবময় পথচলা পূর্ণ করলো নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ক্লাব কার্যালয়ে  ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা ও সাবেক সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মী, সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, আবু বকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, শাহাদাত হোসেন রতন,মিজানুর রহমান মামুন, রবিউল হুসাইন, মোকাররম মামুন, এসএম মনির হোসেন, কামরুজ্জামান মিলন,  আকতার হাবিব, মাজহারুল ইসলাম, ইমরান হোসেন, কামালউদ্দিন ভূইয়া, মশিউর রহমান, রুবেল মিয়া, শাহিন সাকি, সিফাত প্রমুখ। সোনারগাঁও প্রেস ক্লাবের সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন রিপোর্টার্স ক্লাবকে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর ফুলেল শুভেচছা জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। উপজেলার উন্নয়ন, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে ক্লাবের সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে দেশের শান্তি, সাংবাদিকদের নিরাপত্তা এবং সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD