মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন সোনারগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যায় দুজন গ্রেপ্তার

এখন বিশ্বের তৃতীয় ধনী হলেন ভারতের গৌতম আদানি

নিউজ ডেস্ক , সোনারগাঁও নিউজ :
ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি প্রথম এশিয়ান হিসেবে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীর স্থান দখল করেছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। আদানির আগে এই স্থানে এশিয়ার কেউ আসতে পারেননি। তালিকায় আদানির ওপরে প্রথম অবস্থানে ইলন মাস্ক ও দ্বিতীয় শীর্ষ ধনকুবের হলেন জেফ বেজোস। তাদের অর্থের পরিমাণ যথাক্রমে ২৫১.৪ বিলিয়ন ডলার, ১৫৩.৪ বিলিয়ন ও ১৩৭.৪ বিলিয়ন ডলার।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর আদানির সম্পদ বেড়েছে ৬০.৯ বিলিয়ন ডলার। এতে করে ফ্রান্সের বিলিয়নেয়ার বারনার্ড আরনল্টকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে চলে আসেন আদানি।
এশিয়ার শীর্ষ ধনীর তালিকায়ও তিনি এখন শীর্ষে। এর আগে, আদানি পেছনে ফেলেছেন আরেক ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক বছরে গৌতম আদানি তার ব্যবসা কয়লা, বন্দর থেকে শুরু করে সিমেন্ট, ডাটা সিস্টেম, গণমাধ্যম ও অ্যালুমিয়ামে ব্যাপকভাবে বাড়িয়েছেন।
ভারতের সবচেয়ে বড় বেসরকারি নৌ-বন্দর ও বিমানবন্দরের মালিকানা রয়েছে আদানির। জ্বালানি গ্যাসের সরবরাহ ও কয়লার খনিতেও রয়েছে তার একচ্ছত্র আধিপত্য।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD