বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

দায়িত্বশীলতার প্রতীক ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত: বদলির খবরে জনমনে মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত ১৫ জুলাই (মঙ্গলবার) বদলি হয়েছেন। এই বদলির খবরে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ হতাশা প্রকাশ করেছেন, কেউ আবার এটিকে পরিকল্পিত অপপ্রচারের ফল বলেও মন্তব্য করেছেন।
দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে সততা, দায়িত্ববোধ এবং মানবিক মনোভাব নিয়ে কাজ করে গেছেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় তাঁকে এলাকার অনেকে ‘মানবিক ডাক্তার’ বলে আখ্যা দিয়েছেন। রাত-বিরাতে অসুস্থ রোগীদের জন্য ছুটে যাওয়া, সীমিত সরঞ্জামেও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা-এসবই ছিল তাঁর কর্মজীবনের অংশ।
স্থানীয়রা জানান, অনেক গরিব রোগী প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে অক্ষম হওয়ায় ডা. দিগন্ত নিজের চেম্বারে কিংবা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। কখনও কখনও নিজ পকেটের টাকা দিয়ে ওষুধও সরবরাহ করেছেন। সেবার মানসিকতায় গড়া এমন একজন চিকিৎসকের বদলি সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে।
অনেকেই মনে করেন, ডা. দিগন্ত হাসপাতালের ভেতরে সক্রিয় দালালচক্র, কমিশনভিত্তিক ডায়াগনস্টিক সিন্ডিকেট ও ওষুধ কোম্পানির প্রভাব মোকাবিলা করায় কিছু স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালায়। বদলিটি সেই ষড়যন্ত্রেরই ফল বলে অনেকে অভিযোগ করছেন।
ডা. দিগন্ত বলেন, আমার বিরুদ্ধে অন্যায়ভাবে বদলি করা হয়েছে।  আমি সোনারগাঁওয়ের জনগনের সেবায় নিয়োজিত ছিলাম। চেষ্টা করেছি মানুষকে শতভাগ সেবা দিতে। আমি
 ষড়যন্ত্রের স্বীকার হয়েছি।
এই বিষয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথির মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সচেতন মহলের মতে, একজন চিকিৎসকের প্রকৃত সেবামূলক মনোভাব ও সাহসী অবস্থানের মূল্যায়ন যদি সময়মতো না হয়, তাহলে ভবিষ্যতে এমন দায়িত্বশীল চিকিৎসকরা নিরুৎসাহিত হতে পারেন। তাই বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD