শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেষ হলো মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। বুধবার মেলার শেষ দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা চত্বর। ভালবাসা দিবস ও পহেলা ফাল্গুন সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে লোকজনের উপচে পড়া ভীড় ছিল মেলার শেষ দিনে।  গত ১৬ জানুয়ারী থেকে শুরু হয়ে শেষ হয় মাসব্যাপী এ লোক কারুশিল্প মেলা। মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি দর্শকের সমাগম ঘটেছে।
বুধবার সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক  মো. সাইফুল ইসলাম মেলার সমাপনী ঘোষনা করেন। অনুষ্ঠানে মেলায় বিশেষ প্রর্দশনীর ৬৪ জন কারুশিল্পী, সাজসজ্জায় ৩ জন ও পুুতুল নাচ, বায়োস্কোপকে সম্মাননা স্বারক, প্রণোদনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে আয়োজিত মাসব্যাপী এ লোক কারুশিল্প মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনী,  লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বাহারী পণ্য সামগ্রীর প্রদর্শনের ব্যবস্থা ছিল। মাসব্যাপী উৎসবে প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় স্কুলের ছেলে মেয়েদের পরিবেশনায় বিলুপ্ত প্রায় গ্রামীণখেলা, পুতুল নাচ, কর্মরত কারুশিল্পীর করুপন্যের প্রর্শনীসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশন সূত্র জানান, এবারের মেলায় বিশেষ প্রদর্শনীতে ৩২টি ষ্টলে বাংলাদেশের ১৭ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ৬৪ কারুশিল্পী দেশের হারানো ঐতিহ্যকে আবার নতুন করে আবিস্কার করছে। প্রদর্শনীর গ্যালারীগুলো কারুশিল্পীরা তাদের স্বহস্তে তৈরি করেছেন মৌলভীবাজার ও ঝালকাঠীর শীতল পাটি, মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মাটির পুতুল, রংপুরের শতরঞ্জি, টাঙ্গাইল ও ঠাকুরগাঁয়ের বাঁশ বেতের কারুশিল্প, সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী জামদানি, কাঠের চিত্রিত হাতি- ঘোড়া পুতুল, একতারা, বন্দরের রিকশা পেইটিং, কুমিল্লার তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারুশিল্প, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, বগুড়ার লোকজ খেলনা ও কুমিল্লার লোকজ বাদ্যযন্ত্রের শিল্পসহ ইত্যাদি কারুপন্য।

মেলার শেষ দিনে  বুধবার সন্ধ্যায় ফাউন্ডেশনের লোকজ ময়ুরপঙ্খী মঞ্চে শিল্পীরা জাকজমকপূর্ণ নানা অনুষ্ঠান পরিবেশন করেন। মেলায় আগত দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD