শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু

সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়।
​বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সফিউল আলম বাচ্চু, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, মোবারক হোসেন, জমির আলী, মাসুদ মোল্লা, হাজী ধনু মিয়া, আব্দুস সামাদ, কামাল হোসেন, জয়নাল মিয়া।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​সভায় সভাপতি মোহাম্মদ আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি সব ধরনের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। একই সাথে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন।
​বিশেষ অতিথির বক্তব্যে সফিউল আলম বাচ্চু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। মাদক সমাজ ও জীবনকে ধ্বংস করে দেয়, তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থেকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের তাগিদ দেন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষার সার্বিক উন্নয়নে সবসময় সমর্থন ও সহযোগিতা থাকবে। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের আহ্বান জানান, যেন তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে।
​আলোচনা সভা শেষে ২০২৫ সালের সমাপনী বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ৬ জন কৃতি শিক্ষার্থী এবং ১ম থেকে ৫ম শ্রেণির মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD