শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে লোক প্রযুক্তি ও পালকির গান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে পক্ষকাল ব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সোমবার লোক প্রযুক্তি ও পালকির গান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোৃমবার বিকেলে মেলার ময়ুরপঙ্খী মঞ্চে এ সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান।
সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসান ঈমাম সুইট।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ- পরিচালক একে আজাদ সরকার।
সেমিনারের বিশেষত্ব এ দেশের  জমিদার শ্রেণীর একটি সুসজ্জিত পালকি; পালকি বাহক আ:. হালিম সরদার, দুখু মিয়া সরদার, বদু সরদার এবং নাজু সরদার পালকি বহন করে।
অনুষ্ঠানে কনে চরিত্রে সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল  এন্ড কলেজের দশম শ্রণীর ছাত্রী অথৈই সুত্রধর এবং বরের চরিত্রে অভিনয় করেন একই বিদ্যালয়ের অস্টম শ্রেণীর ছাত্র মারুফ ইসলাম।
উল্লেখ, ফাউন্ডেশনে এই প্রথম বিলুপ্তপ্রায় লোক প্রযুক্তির লাইফ ডেমোনেষ্ট্রেশন উপস্থাপন করা হয়।
সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের রেজিষ্ট্রেশন অফিসার একেএম মুজ্জামিল হক।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD