মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন সোনারগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যায় দুজন গ্রেপ্তার

ই-ক্যাব নির্বাচনে ‘ঐক্য’ প্যানেলের প্রার্থীতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) নির্বাচন। আগামী ১৮ জুন ই-ক্যাবের ২০২২-২৪ সালের ৪র্থ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ৯টি পরিচালক পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ৩১ জন প্রার্থী।

এরই মধ্যে ৩টি প্যানেলে হয়েছে। সদ্য গঠিত ঐক্য প্যানেলে আছেন, প্রকৌশলী আব্দুল আজিজ (যাচাই ডট কম লি.), মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম (অংশীদার-ক্রাফটসম্যান সলুশন), মো. তাজুল ইসলাম (আই এক্সপ্রেস লিমিটেড), আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরী (স্কুপ ইনফোটেক লিমিটেড), মো. সেলিম শেখ (নূরতাজ ডট কম বিডি), সামদানি তাব্রীজ (র্যাপিডো ডেলিভারিস), ইঞ্জিনিয়ার তৌহিদা হায়দার রিমা (মেনসেন মিডিয়া), মো. আরিফুল ইসলাম ডিপেন (পরান বাজার) এবং ছোফায়েত মাহমুদ লিখন (কোরিয়ান মার্ট বিডি)।

ঐক্য প্যানেলের টিম লিডার যাচাই.কম লি.-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুল আজিজ বলেন, ‘আমরা আসন্ন ই-ক্যাব নির্বাচনে পরিচালক পদপ্রার্থী। উদ্যোক্তাদের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যের সাথে থেকে এগিয়ে চলতে চাই একসঙ্গে। আমাদের টিম ঐক্যকে ভোট দিয়ে সমর্থন করুন’। তিনি আরও বলেন, ‘দক্ষ দেখে পক্ষ নিন, ঐক্যের সকলকে ভোট দিন’।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD