সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে ধর্ষণ ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৯ সোনারগাঁওয়ে পাঁচ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ঐতিহ্য সম্পর্কে আগেই শুনেছি- এসপি হাবিবুর রহমান নারায়ণগঞ্জ-৪ নিয়ে জনগণের চাওয়া-পাওয়াকেই অগ্রাধিকার দেব -মাধবী মার্মা সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূয়া প্রত্যায়ন দেওয়ার অভিযোগ সোনারগাঁওয়ে মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত সোনারগাঁওয়ে কিশোরী ধর্ষণের দায়ে অভিযুক্ত গ্রেফতার সোনারগাঁওয়ে অস্ত্র ও ইয়াবাসহ ২৪ জন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে ধর্ষণ ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৯

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক, ছিনতাই, ধর্ষণ ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পরিচালনা করা বিশেষ অভিযানে মোট ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

থানা সুত্রে জানা যায়,সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে সোমবার (১৪ সেপ্টেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে এ সাঁড়াশি অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ধর্ষণ মামলায় ১ জন, ছিনতাইকারী ২ জন, ৫ কেজি গাঁজাসহ মাদক মামলায় ১ জন, পরোয়ানাভুক্ত ১ জন এবং মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত ১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন স্থান থেকে ১৩ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত মাদক মামলার আসামি বাগেরহাটের মংলা থানা এলাকার নাজমুল হাসান (২৫)। ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি বাগেরহাটের মোল্লারহাটের আছিকার মোল্লা (৪৫) এবং ছিনতাইয়ের অভিযোগে কাঁচপুরের রাব্বি মিয়া (২৪) ও পূর্ব সোনাপুরের ইমরান হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামি হলেন পাঁচআনি শান্তিনগর এলাকার স্বপন (৩৬)।

তাছাড়া আটককৃত ১৩ মাদকসেবী হলেন,সোহাগ, শুভংকর, আয়নাল, হাসান, আতিক হাসান, শাহিন, মতিউর রহমান, আল আমিন, সমির দত্ত, জাকির, শিপন, অন্তু চন্দ্র সরকার এবং খোরশেদ মিয়া। অন্যদিকে ফরিদপুরের নিমিত ঘোষকে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেফতার দেখানো হয়।

অভিযান শেষে গ্রেফতারকৃত সব আসামিকে  আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, এলাকায় মাদকের বিস্তার রোধ ও সব ধরণের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD