বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি

বিশ

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়ির কাঠামোগত ও সংরক্ষণগত মূল্যায়ন ছাড়াই দেয়ালের ক্ষতচিহ্ন মেরামতের কাজ শুরুর অভিযোগ উঠেছে। সোনারগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি এ অভিযোগ তুলে অবিলম্বে মেরামত কাজ স্থগিত করার আহবান জানিয়েছেন। তাদের দাবি, স্বাধীন বিশেষজ্ঞ দলের মাধ্যমে পূর্ণাঙ্গ কারিগরি মূল্যায়নের দাবি জানিয়েছেন।

তবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক বিশেষজ্ঞ প্রত্নতাত্তিকের তত্ত্ববধানে এ সংস্কার কাজ করা হচ্ছে বলে দাবি করেছেন।

সোনারগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির অভিযোগ, স্বাধীন বিশেষজ্ঞ দল দিয়ে মূল্যায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক তা অনুসরণ করেননি। গত ২৯ সেপ্টেম্বর থেকে বড় সরদার বাড়ির দেয়ালের ক্ষতচিহ্ন মেরামতের কাজ শুরু হয়েছে। তবে পুরোনো গাঁথুনি, কাঠের সংযোগস্থল ও ভারবহনকারী অংশের অবস্থা পরীক্ষা না করেই সাধারণ ভবনের মতো মেরামত করা হচ্ছে বলে দাবি সংগঠনটির।

তাদের দাবি, বড় সরদার বাড়িতে কোক স্টুডিও বাংলা সিজন-৪-এর শুটিংয়ের পর দেয়াল, অলংকরণ ও নকশার বিভিন্ন অংশে ক্ষতির অভিযোগ ওঠে। চার দিনের শুটিংয়ে উচ্চ ক্ষমতার জেনারেটর, ভারী ক্যামেরা, আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল। এসব সরঞ্জামের কম্পন ও চাপ স্থাপনাটির কাঠামোর ওপর কী ধরনের প্রভাব ফেলেছে, তা নির্ধারণে কারিগরি পরীক্ষা প্রয়োজন বলে মনে করছে কমিটি।

কমিটির আহ্বায়ক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস বলেন, বড় সরদার বাড়ির মেরামতের আগে স্বাধীন বিশেষজ্ঞ দলের মাধ্যমে কাঠামোগত ও সংরক্ষণগত মূল্যায়নের দাবি জানিয়েছিলাম। পরিচালক প্রতিশ্রুতি দিলেও মূল্যায়ন ছাড়াই দেয়াল মেরামত শুরু হয়েছে। ক্ষতচিহ্ন ঢাকলেই স্থাপনা নিরাপদ হবে না। গাঁথুনির ফাটল, কম্পনের প্রভাব, কাঠের সংযোগস্থলের দুর্বলতা ও ভারবহনকারী অংশের ক্ষতি আড়ালে থাকতে পারে। পরীক্ষা ছাড়া মেরামত করা হলে ক্ষতির আলামত চাপা পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরো বলেন, অবিলম্বে মেরামত স্থগিত করে স্বাধীন বিশেষজ্ঞ দল দিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে হবে। বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী সংরক্ষণকাজ শুরু করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

এদিকে সোনারগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে প্রত্নস্থাপনা সংরক্ষণে অভিজ্ঞ স্থপতি, কাঠামো প্রকৌশলী, প্রত্নতত্ত্ববিদ ও সংরক্ষণ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন দল গঠনের দাবি জানানো হয়েছে।ওই দলকে দিয়ে দেয়াল ও ছাদের গাঁথুনি, ফাটল, কাঠের সংযোগস্থল,আর্দ্রতা এবং ভারবহনকারী অংশ পরীক্ষা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে শুটিংয়ের আগে ও পরের অবস্থার তুলনামূলক কারিগরি মূল্যায়ন করে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবিও জানিয়েছে সংগঠনটি।

এর আগে বড় সরদার বাড়ির ক্ষয়ক্ষতি, বাণিজ্যিক ভাড়া এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিরুদ্ধে ওঠা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে গত ২৯ আগস্ট নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি। একই দাবিতে ৩১ আগস্ট সোনারগাঁও জাদুঘরের মূল ফটকের সামনে মানববন্ধন করা হয়। পরে ১৫ সেপ্টেম্বর প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, ইউনেস্কো এবং প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন। ঐতিহাসিক বড় সরদার বাড়ি সংস্কার ও সংরক্ষণ প্রকল্পের পিডি বিশেষজ্ঞ প্রত্নতাত্তিক প্রফেসর আবু সাঈদের তত্ত্ববধানে এ সংস্কার কাজ করা হচ্ছে। এর আগে ২০২১ সালে প্রথম দফায় সংস্কার কাজ করা হয়েছিল। ২০২৬ সালে সরদার বাড়ির ছাদ ও ছোট খাটো ভাঙাগুলো  এখন সংস্কার করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD