বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

বৃহস্পতিবার সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

 

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) শুরু হবে।  আগামী ১২ মে বৃহস্পতিবার থেকে এ টুর্নামেন্ট  শুরু হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে সোনারগাঁও উপজেলা প্রশাসন আয়োজিত ও সোনারগাঁও ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোনারগাঁও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুনামেন্ট অনুষ্টিত হবে।

টুনামেন্টে সোনারগাঁওয়ে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অংশ গ্রহন করবে। অংশ গ্রহন করবে সোনারগাঁও পৌরসভা, পিরোজপুর ইউনিয়ন পরিষদ, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ, বারদী ইউনিয়ন পরিষদ, সনমান্দি ইউনিয়ন পরিষদ, সম্ভুপুরা ইউনিয়ন পরিষদ, জামপুর ইউনিয়ন পরিষদ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ, সাদিপুর ইউনিয়ন পরিষদ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ, কাঁচপুর ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। উদ্ধোধনী খেলায় পিরোজপুর ইউনিয়ন বনাম বারদী ইউনিয়ন খেলবে।

ইতিমধ্যে টুনামেন্টের সকল প্রস্তুতি গ্রহন করেছে সোনারগাঁও উপজেলা প্রশাসন। মঙ্গলবার সোনারগাঁও শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে পরিস্কার পরিচ্ছন্ন ও মাঠকে খেলার উপযোগী করার জন্য মেরামতের কাজ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD