শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক দৌড়বিদের মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে অবৈধভাবে গড়ে ওঠা মাছের ঘের উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘের উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ জেলার নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন,সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, বৈদ্যেরবাজার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসাব্বের উল হকসহ নৌ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

জানা যায়, উপজেলার মেঘনা নদীর নুনেরটেক, বৈদ্যেরবাজার, আনন্দবাজার, বারদি, শম্ভুপুরা ও চরকিশোরগঞ্জ এলাকায় প্রায় শতাধিক স্থানে নদী দখল করে প্রভাবশালী মহল অবৈধ মাছের ঘের তৈরী করেছে। এতে নদীতে মাছের অভয়ারন্য নষ্ট ও নৌ চলাচলে বিঘœ ঘটে। ফলে একদিকে মাছ শুন্য হচ্ছে নদী অপরদিকে নদীতে নৌযান চলাচল করতে সমস্যার সৃষ্টি হওয়ায় নৌ ডাকাতরা সহজেই নৌযানে ডাকাতি করে পালিয়ে যাতে পারে ।

সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান, বর্ষা মৌসুমে মেঘনা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালী মহল অবৈধ মাছের ঘের তৈরী করে নদী থেকে মাছ আহরন করে থাকেন। এতে মাছের অভয়ারন্যেরর ক্ষতিসহ নদীতে নৌ চলাচলের বিঘœ ঘটে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগের পক্ষ থেকে নৌ পুলিশের সহায়তায় আমরা মেঘনা নদীর বৈদ্যেরবাজার ও নুনেরটেক এলাকায় দুটি মাছের ঘের সর্ম্পুন ভাবে উচ্ছেদ করি। নতুন করে যাতে কেউ ঘের তৈরী না করে সেজন্য মাইকিং ও নোটিশ দেয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD