রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা

সোনারগাঁওয়ে খেলার মাঠে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি  খেলার মাঠ থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই নারীর নাম রোজিনা (৩৪)। রোজিনা রাজধানীর মিরপুরের দক্ষিণ কোট বাড়ি এলাকার এক নম্বর গলির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হামিদ। জন্মস্থান নারায়ণগঞ্জে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।
সাদিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম জানান, স্থানীয়রা মরদেহটি দেখে আমাকে জানালে পুলিশে খবর দেই। রাতে অন্য কোনো স্থান থেকে এখানে এনে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নারীর সঙ্গে তার পরিচয়পত্র পাওয়া গেছে।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, গতকাল শুক্রবার  সকালে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানায়। পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে থাকা স্মার্ট কার্ডের মাধ্যমে নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে সোনারগাঁও থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা যাবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD