বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি চিনিয়ে দেওয়ায় মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডিবি পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি চিনিয়ে দেওয়ায় মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি চিনিস এলাকার আফিয়া সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহতের বড় ভাই মো. নাজমুল খাঁন শান্ত সোমবার বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিস এলাকায় ৪-৫দিন আগে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বাড়ি চিনিস এলাকার দুরুদ খাঁনের ছেলে মাদ্রাসা ছাত্র সিয়াম  রাস্তা দিয়ে যাওয়া পথে ওই এলাকার মাদক ব্যবসায়ী মামুনের বাড়ি চিনিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে। এসময় ওই ছাত্র ডিবি পুলিশকে ওই মাদক ব্যবসায়ীর বাড়ি চিনিয়ে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মামুনকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। এতে ওই মাদ্রাসা ছাত্রের ওপর ক্ষিপ্ত হয় মাদক ব্যবসায়ী মামুনের সহযোগীরা। গত তিনদিনে কয়েক দফায় মাদ্রসা ছাত্রকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। গত রোববার রাতে বাড়ি চিনিস আফিয়া সিএনজি পাম্পের সামনে বাড়ি চিনিস এলাকায় এসকে সজিবের নেতৃত্বে সুমন, হৃদয়, অনিক, দিহান, মাসুদ, রাব্বীসহ ৫-৭জনের একটি দল ধরালো চাপাতি, লোহার রড, রামদা, চাকু ও লাঠিসোটা নিয়ে হামলা কুপিয়ে ও পিটিয়ে জখম করে।  আহত ওই ছাত্রকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের বড় ভাই বাদি হয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত এসকে সজিবের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে রিসিভ করেননি। পরবর্তীতে ক্ষুদে বার্তা দিলেও কোন সাড়া মেলেনি।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD