রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

এমপি খোকা জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।  সোমবার বিকেলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু তার নাম ঘোষনা করেন। নাম ঘোষনার পর জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়।

মঙ্গলবার বিকেলে নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। পৌর এলাকার শহীদ মজনু পার্ক থেকে শুরু করে আনন্দ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিন করে উপজেলা পরিষদে গিয়ে শেষে হয়।এসময় আনন্দ মিছিলে জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেন।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালের নেতৃত্বে নেতাকর্মীরা আবারও খোকা আবারো উন্নয়ন, লাঙ্গলই মঙ্গল শ্লোগানে মুখরিত হয়ে উঠে মিছিল। এসময় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ, আতশবাজি ও বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ মিছিল করেন।

আনন্দ মিছিলে অংশ নেন, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টি সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি গরীবে নেওয়াজ, মোহাম্মদ আলীসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল বলেন, ১০ বছরে সোনারগাঁয়ে সাংসদ লিয়াকত হোসেন খোকার হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন। আগামীদিনেও আমরা স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সকলকে নিয়ে আবারো এমপি খোকাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন সোনারগাঁওবাসী।

নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁয়ে ব্যাপক উন্নয়ন করেছি। এ উন্নয়ন সোনারগাঁওয়ের প্রতিটি ঘরের মানুষ সাক্ষী। এ উন্নয়নেই আগামীতে সোনারগাঁওবাসী আমাকে লাঙ্গল প্রতীকে জয়ী করে আবারো সংসদে পাঠাবেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD