রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটিজ বিষয়ক মুক্ত আলোচনা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটিজ (এনএএএনডি) বিষয়ক মুক্ত আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী ঢাকা মাউশি অধিদপ্তরের
ন্যাশনাল একাডেমি ফর অটিজম এবং নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটিজ ( এনএএএনডি) প্রকল্প বাস্তবায়নের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল- কায়সার।
গজারিয়া কলিমউল্লাহ কলেজের প্রভাষক মোঃ সাইফুর রহমান আহসানীর সঞ্চালনায় ও চৌধুরীগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএএএনডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. সুধাংশু রঞ্জন রায়,  উপ-পরিচালক ড. মুহাম্মদ নুর আলম।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও এনএএএনডি প্রকল্পের মাস্টার ট্রেইনার সালাউদ্দিন জুয়েল ও সহকারী পরিচালক জনাব এ এস এম ফজলে রাব্বি।
প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ আল-কায়সার শিক্ষার্থীদের বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তোমাদের নিয়ে আমরা স্মার্ট সোনারগাঁও সৃজন করব।
মুক্ত আলোচনা ও কর্মশালা শেষে প্রায় দেড়-শতাধিক শিক্ষার্থীর জন্য  এনএএএনডি এর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হয়। অনিন্দ্য সুন্দর এ আয়োজনে চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতিশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD