রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁঁওয়ে প্রাথমিক শিক্ষার গুনগত মান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের স্কুলের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

এ সভার আয়োজন করেন সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিস। সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমানের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আমিনুর রহমান সুলতান, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রমুখ।

এসময় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেন, প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ের  সমস্যাগুলো চিহ্নিত করে দ্রæত সমাধান করা হবে। যেসব বিদ্যালয়ের ভবন জরাজির্ণ হয়ে  পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থা চালু করা হবে।

তিনি আরো বলেন, আমার একটি পরিকল্পনা রয়েছে উপজেলার ১১ টি ইউনিয়নে একটি করে প্রাথমিক বিদ্যালয়কে মডেল হিসাবে পাইলট প্রকল্প গ্রহণ করা হবে। সেখানে আমরা সাকসেস হলে প্রতিটি প্রাইমারি স্কুলে এ মডেল চালু করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD