শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কাঁচপুরে শীতলক্ষ্যা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

নিজস্ব  প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে ইটসহ বস্তা বন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার সন্ধা সাড়ে ৫ টার দিকে উপজেলার কাঁচপুরে মঞ্জিলখোলা মাদ্রাসার পাশে শীতলক্ষ্যা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদ্রাসার মাঠে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে নদীর তীরে বড় বস্তা দেখতে পেয়ে কৌতুহল বশত খুলে লাশ দেখতে  পায়। পরে এলাকার লোকজন কাঁচপুর নৌ পুলিশে খবর দিলে পুলিশের একটি দল গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় লাশটি উদ্বার করে। তবে লাশের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
কাঁচপুর নৌ পুলিশের (ওসি) হুমায়ুন কবির জানান, কাঁচপুর মঞ্জিলখোলা মাদ্রাসা সংলগ্ন শীতলক্ষ্যা  নদীর তীরে বস্তা বন্দি ৫-৮টি ইটসহ আনুমানিক ৩৫ বছর বয়সী (পুরুষ) ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD