মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা 

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নাফিজ-স্মিথ পরিষদের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে নাফিজ-স্মিথ পরিষদের নেতৃবৃন্দ তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
নাফিজ-স্মিথ পরিষদের ১১ টি পদে ২১টি মনোনয়নপত্র জমা দেন। বিভিন্ন পদে নাফিজ আশরাফ, আমির হুসাইন স্মিথ, সৈয়দ ওবায়েদ উল্লাহ, বুলবুল আহমেদ সোহেল, খলিলুর রহমান, রফিকুল ইসলাম রফিক, শরীফ উদ্দিন সবুজ, তানজিন আহমেদ অন্তু রেজা, হাসান মাহমুদ রিপন, আবুল কালাম আজাদ, মাহফুজ সিহান মনোনয়নপত্র জমা দেন ।
তফসিল অনুযায়ী, আগামী ৪ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৭ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ৮ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৫ জুলাই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য বিমল রায়, খন্দকার শাহ্ আলম ও রুমন রেজার সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য ৬ (ছয়) জন সহ সর্বমোট ১১ (এগার) টি পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD