বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি

ক্ষতিগ্রস্থ মেট্রো রেল ও সেতু ভবন পরিদর্শন করলেন সংসদীয় কমিটি

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ মেট্রোরেল মিরপুর ১০ স্টেশন, বনানীর সেতু ভবন এবং বিআরটিএ ভবন পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার দুপুরে কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি ও সদস্য মোঃ মুজিবুল হক এমপি এবং আব্দুল্লাহ-আল-কায়সার এমপি এ সকল সরকারি স্থাপনা পরিদর্শন করেন।

সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক, এমপি বলেন, জনগনের কল্যাণেই মেট্রোরেলের মতো উন্নয়ন প্রকল্পগুলো সরকার গ্রহন করেছে। কিন্তু নাগরিকের দুর্দশা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী মেট্রো রেল, সেতু ভবন ও বিআরটিএ অফিসে হামলা করে। কমিটি ধ্বংসের ক্ষয়ক্ষতি নিরুপন করে দ্রুত মেট্রোরেল কিভাবে পুনরায় চালু করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবে। এসময় সাধারণ মানুষও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারী সম্পত্তির নিরাপত্তা রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভাপতি।

পরিদর্শন কালে সেতু বিভাগের সিনিয়র সচিব, সড়ক বিভাগের সচিব, বিআরটিএর চেয়ারম্যান, মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব ও সভাপতির একান্ত সচিবসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD