রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা

সোনারগাঁওয়ে ৪ চাঁদাবাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যানবাহন থেকে চাঁদা আদায়কালে ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ও  বোরবার সকালে তাদের উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বৈরাবোর টেক ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  এর আগে তাদের এলাকাবাসী আটক করে গণধোলাই দেয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়ে  রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো সোনারগাঁও পৌরসভার পানাম নগর এলাকার জহিরুল হকের ছেলে মহিউদ্দিন রনি, মোগরাপাড়া এলাকার গোলজার হোসেনের ছেলে মো. রায়হান মিয়া , একই গ্রামের খবিরউদ্দিনের ছেলে মো. মোক্তার হোসেন ও বন্দর উপজেলার কেওঢালা এলাকার মো. নান্নু মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) আশিষ কুমার দাস বলেন, উপজেলার বিভিন্ন বাস ও সিএনজি স্ট্যান্ডে দুর্বৃত্তরা বিভিন্ন যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ উঠে। পুলিশ চাঁদাবাজদের আটক করে থানায় দেওয়ার জন্য প্রচারণা চালায়। গত শনিবার সন্ধ্যায় তালতলা এলাকার বৈরাবোরটেক এলাকায় মহিউদ্দিন পেপার মিলের সামনে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়কালে স্থানীয়রা মহিউদ্দিন রনি ও সাইফুল ইসলামকে গনধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে।  অপরদিকে মোগারাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে  রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে মো. রায়হান মিয়া ও মো. মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD