রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধে রহমত উল্লাহ নামের এক পোল্ট্রি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার সনমান্দি ইউনিয়নের পূর্ব সনমান্দি এলাকায় ঘটনাটি ঘটে। আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত রহমত উল্লাহ’র স্ত্রী ইয়াছমিন বাদী হয়ে সোমবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের ইদ্রিস আলী গংদের কাছ থেকে আমার স্বামী রহমত উল্লাহ ১৩ শতাংশ জমি ক্রয় করেন। প্রতিহিংসায় ওই এলাকার মৃত আসন আলীর ছেলে সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোমেন মিয়ার নেতৃত্বে হালিম মিয়া, শাহাবুদ্দিন, ইসমাইল, জসিম উদ্দিন আমার স্বামীকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সোমবার সকালে ব্যবসায়ীক কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আগে থেকেই উৎ পেতে থাকা মোমেনের নেতৃত্বে ৩-৪ জন আমার স্বামীর পথরোধ করে লোহার রড ও কাঠ দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা করে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভিযুক্ত মোমেন মিয়া জানান, জমিটি আমার ক্রয় করার কথা ছিল। রহমতউল্লাহ আমার এ জমি আমার কাছ থেকে বিক্রেতাকে ভুল বুঝিয়ে ছিনিয়ে নিয়েছে। তবে তাকে চর থাপ্পর মারা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন