নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি বাস স্ট্যান্ড এলাকা ও পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
লাশ দুটি বয়স আনুমানিক ৩২-৩৫ মধ্যে হবে। তাদের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তবে লাশ দুটির পরিচয় সনাক্তের জন্য পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোর্শেদ।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোর্শেদ সোনারগাঁও নিউজকে জানান, লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের কোন পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ জানা সম্ভব নয়।
আপনার মতামত দিন