শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

সোনারগাঁওয়ে ১০৯ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ, ৫২ জনের গণশুনানী

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল(জামুকা)’র গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁও উপজেলা পরিষদে ৫২জন মুক্তিযোদ্ধার শুনানী করা হয়। ১০৯ জন মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা দাবি করে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জামুকায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষ থেকে এ গণ শুনানী করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন, সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, মেজর (অব.) ফজলুর রহমান, সাদেক আহমেদ খাঁন, মেজর (অব.) আব্দুস সালাম, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

গণ শুনানী শেষে বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন জামুকার নেতৃবৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান জানান, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগকারী ও অভিযুক্ত ১০৯ জনকে শুনানীতে অংশ নিতে নোটিশ দেওয়া হয়। গণ শুনানীতে ৫২ জন মুক্তিযোদ্ধা উপস্থিত হন। বাকিরা উপস্থিত না হওয়ায় তাদের পুনরায় নোটিশ দিয়ে তাদের শুনানীর জন্য ডাকা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অভিযোগের বিষয়ে তারা প্রাথমিক যাচাই বাছাই করে জামুকার পূনাঙ্গ সভায় উপস্থাপন করবেন। সেখানে বিষয়গুলোর চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো জানান, অভিযোগকারীর বিষয়েও খোঁজ খবর নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা না পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বিনা কারনে মান ক্ষুন্ন করা হলে অভিযুক্ত ব্যক্তিও আইনের আশ্রয়ের মাধ্যমে তার বিচার দাবি করতে পারবেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD