প্রচ্ছদ

সোনারগাঁওয়ে জাকের পার্টি যুবফ্রন্ট এর মিশন সভা অনুষ্ঠিত 

সোনারগাঁও নিউজ ১১ ফেব্রুয়ারী ২০২২ , ২:৪১ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মহা পবিত্র বিশ্ব উরস শরিফ ২০২২ইং উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাকের পার্টি যুবফ্রন্ট এর মিশন সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে জাকের পার্টি যুবফ্রন্ট সোনারগাঁও পৌরসভার সভাপতির বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
জাকের পার্টি যুবফ্রন্ট সোনারগাঁও উপজেলা এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুবফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবফ্রন্টের সভাপতি মোঃ জামিল মিজি।
জাকের পার্টি যুবফ্রন্ট সোনারগাঁও উপজেলার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মিশন সভায় উপজেলা যুবফ্রন্টের সাধারণ সম্পাদক খোরশেদ আলম,  সাংগঠনিক সম্পাদক মাহ্ফুজুল রহমান কাওসারসহ সোনারগাঁও উপজেলার জাকের পার্টি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবফ্রন্টের নেতৃবৃন্দ।