মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও সমানভাবে প্রাধান্য দিতে হবে – এমপি মান্নান সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা ৩ চুনা কারখানা উচ্ছেদ, সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, রাজমিস্ত্রী নিহত, আহত ৪ সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা,  পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার সোনারগাঁওয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২কর্মী গ্রেপ্তার নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি একটি ছোট পত্রিকার বড় হয়ে ওঠার গল্প কাঁচপুরে ফিলিং স্টেশনে বোমাসদৃশ তালাবদ্ধ ব্যাগ নিয়ে আতঙ্ক, আড়াই ঘণ্টার উৎকণ্ঠার পর মিলল পুরনো কাপড় সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও  র‍্যালি সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও সমানভাবে প্রাধান্য দিতে হবে – এমপি মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
 নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিগত বছরগুলোতে নারায়ণগঞ্জের মধ্যে সোনারগাঁওয়ের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ ছিল। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের খেলাধুলায়ও সমানভাবে প্রাধান্য দিতে হবে, যাতে যুবসমাজ মাদক থেকে দূরে থাকে।
​মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনারগাঁও উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় ।
​সন্ধ্যায় শিক্ষার্থীদের অযথা ঘোরাফেরা রোধে কড়া হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার পরে কোনো স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে যেন রাস্তায় অযথা ঘোরাফেরা করতে দেখা না যায়। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
​নতুন প্রজন্মকে নিয়ে সরকারের লক্ষ্যের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান সরকার নতুন কুঁড়িদের নিয়ে আগামীর সোনালী সম্ভাবনা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরাও সেই লক্ষ্য পূরণে বদ্ধপরিকর। এছাড়া খুব শীঘ্রই সোনারগাঁও স্টেডিয়ামকে নারায়ণগঞ্জ জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্টেডিয়াম হিসেবে রূপান্তর করা হবে।
​এদিকে, একই দিন দুপুরে উপজেলার সোনারগাঁও পৌরসভার গোয়ালদী এলাকায় প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি নতুন কালভার্ট ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
​সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD