শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহতের নাম হাফেজ মাওলানা মুফতি আল জাহিদ (৩৫)।
বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকসহ ট্রাক চালককে আটক করেছে ।
নিহত মুফতি আল জাহিদ কুমিল্লার বুড়িচং থানার নয়কামতা গ্রামের মো. শাহ-আলম মিয়ার একমাত্র সন্তান।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, গত বুধবার সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকার একটি মাদরাসার ইসলামিক জলসায় অতিথি হিসেবে অংশ নেন মুফতি জাহিদ। প্রোগ্রাম শেষ হতে গভীর রাত হয়ে যাওয়ায় তিনি রাতে ওই মাদরাসাতেই অবস্থান করেন।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ মোটরসাইকেলযোগে কুমিল্লার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। মোটরসাইকেলটি মহাসড়কের পিরোজপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়েন। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় নিশ্চিত করেন তার শ্বশুর।
কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে ঘাতক ট্রাকসহ এর চালককে আটক করে।
তবে চালকের নাম পরিচয় জানা যায় নি।
 নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD