মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

উইন্ডোজ ১১ এখন বাংলাদেশে

সোনারগাঁও নিউজ :
দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১১ নিয়ে এসেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। ফলে বাংলাদেশের ব্যবহারকারীরা সহজেই তাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম আপডেট করে নিতে পারবেন।

নতুন উইন্ডোজ আনার পর এক ঘোষণায় মাইক্রোসফট যেসব কম্পিউটারে ডিফল্ট উইন্ডোজ ১০ রয়েছে, সেগুলোতে বিনামূল্যে উইন্ডোজ ১১ আপডেট দেয়া হবে বলে ঘোষণা দিয়েছিল। এছাড়াও নতুন কম্পিউটারে উইন্ডোজ ১১ প্রি-ইনস্টলড থাকবে বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুক বলেন, কোটি কোটি মানুষের কাজের, কাঙ্গিক্ষত লক্ষ্যে পৌঁছানোর এবং প্রিয় মানুষের সঙ্গে যুক্ত হওয়ার চমত্কার একটি প্লাটফর্ম উইন্ডোজ ১১। এ প্লাটফর্মকে পরবর্তী প্রজন্মের উইন্ডোজের সূচনা হিসেবে বিবেচনা করা যায়।

তিনি বলেন, উইন্ডোজ ১১-এর মাধ্যমে আমরা ব্যবহারকারীদের পূর্ণাঙ্গ অভিজ্ঞতাকে নতুন করে সাজিয়েছি, যা আপনাকে আপনার পছন্দের জিনিসের আরো কাছাকাছি নিয়ে যাবে, সৃষ্টিশীল হতে সহায়তা করবে এবং নতুন কিছু তৈরিতে অনুপ্রেরণা দেবে। এটি উন্মুক্ত একটি প্লাটফর্ম, যা আমাদের পার্টনার ও ব্যবহারকারীদের ফর্ম ফ্যাক্টরস, স্টাইল ও ফিচারের মাধ্যমে বিস্তৃত ডিভাইস প্রদান করে উদ্ভাবনে সক্ষম করে তোলে। কাজ, শেখা, নতুন কিছু তৈরি করা বা গেমিং করা—এমন যেকোনো কিছুর মাধ্যমেই ব্যবহারকারীরা তা উপভোগ করতে পারবেন। বাংলাদেশে নতুন উইন্ডোজ ১১ আনতে পেরে আমরা আনন্দিত।
সূত্র : বনিক বার্তা

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD