বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

উচ্চমানের মার্কিন সয়াবিন আমেরিকান কৃষক ও বাংলাদেশের কোম্পানিগুলো উভয়ের জন্যই লাভজনক— যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেছেন, দেড় বছর আগে যেখানে আমদানি ছিল ৩৫০ মিলিয়ন ডলার, সেখান থেকে এ বছর ৫০০ মিলিয়ন এবং এখন এক বিলিয়ন ডলারের পথে। এটি  সত্যিইকার অর্থে উল্লেখ যোগ্য অগ্রগতি। এটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করছে। উচ্চমানের মার্কিন সয়াবিন আমেরিকান কৃষক ও বাংলাদেশের কোম্পানিগুলো উভয়ের জন্যই লাভজনক।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান  সোনারগাঁও সিডস ক্রাসিং মিলস লিমিটেড পরিদর্শন কালে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।
রাষ্টদূত মেঘনা গ্রুপের সোনারগাঁও সিডস ক্রাসিং মিলের জেটিতে  যুক্তরাষ্ট থেকে আমদানীকৃত সয়াবিন দানা লোড আনলোড কার্যক্রম দেখেন। এসময় তাকে স্বাগত জানান মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা মোস্তফা  ও ব্যারিস্টার তাসনিম মোস্তফা । এসময়  মেঘনা গ্রুপের শীর্ষ কর্মকর্তারা এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত জ্যাকবসন সয়াবিন ক্রাশিং সুবিধা ঘুরে দেখেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৃষি বাণিজ্যের  দ্রুত  সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, আমরা মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রোর সঙ্গে এক বিলিয়ন ডলারের মার্কিন সয়াবিন আমদানির জন্য চুক্তি করেছি। তিনি আরও বলেন, এই বর্ধিত বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এবং বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে তিনি মেঘনা গ্রুপকে আতিথেয়তার জন্য তিনি ধন্যবাদ জানান।
বাংলাদেশের সবচেয়ে বড় সয়াবিন আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে মেঘনা গ্রুপ এই অংশীদারত্বে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রাখছে।
মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা মোস্তফা বলেন, মেঘনা  গ্রুপের চেয়ারম্যান সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিপুল পরিমাণ মার্কিন সয়াবিন আমদানির প্রতিশ্রুতি  দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা ইতোমধ্যে ৭ লাখ মেট্রিক টনের বেশি সয়াবিন আমদানি করেছি।  বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। আমাদের লক্ষ্য এক মিলিয়ন টন আমদানি করা। এ বছর বাংলাদেশ যে পরিমাণ মার্কিন সয়াবিন আমদানি করেছে, তার অর্ধেকের বেশি আমদানি করেছে মেঘনা গ্রুপ। বর্তমানে মেঘনা গ্রুপের দুটি ক্রাশিং মিলস মেঘনা সিডস ক্রাশিং মিলস লিমিটেড ও সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড মিলে দৈনিক ৭,৫০০ টন ক্রাশিং সক্ষমতা রয়েছে, যা দেশের সর্বোচ্চ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD