বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কাঁচপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জ্বালানি তেলের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং জ্বালানির দাম যৌক্তিক পর্যায়ে রাখার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে।

সোমবার সকালে সোনারগাঁওয়ে কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে নারায়ণগঞ্জের জেলা জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অস্বাভাবিকভাবে জ্বালানির দাম বৃদ্ধির কারণে কৃষক থেকে শুরু করে সকল শ্রেণির মানুষই ভোগান্তির শিকার হবেন। দাম বাড়বে নিত্যপণ্যের। নেতিবাচক প্রভাব পড়বে গণপরিবহন, কৃষি ও সেচ খাতে। দেশের বিদ্যুৎখাতেও এর আওতার বাইরে থাকবে না। কারণ, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেল ব্যবহার করা হয়। সরকারের অদূরদর্শিতার কারণেই এমনিতেই দেশের অর্থনীতিতে বেহাল দশার সৃষ্টি হয়েছে। তারা বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বক্তারা সরকার পতনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD