বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

কাঁচপুরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
পাওনা টাকা চাওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর বিসিক শিল্পনগরী মধ্যপাড়া এলাকায় শনিবার রাতে এক মুদি দোকানদারকে বখাটেরা পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই মুদি দোকানদারের নাম মাফিজুল ইসলাম (৩৬)। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধারের পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনিরুজ্জামানের ছেলে মফিজুল ইসলাম বিসিক শিল্পনগরী এলাকায় দীর্ঘদিন যাবত মুদি দোকানদারী ও বিকাশের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় একই এলাকার মৃত গুলজার হোসেনের বখাটে ছেলে আব্দুল ছালামের কাছে মফিজুল ইসলাম তার দোকানের পাওনা টাকা চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল ছালাম দোকানের ভেতরে প্রবেশ করে ব্যবসায়ী মফিজুল ইসলামকে মারধর শুরু করে। খবর পেয়ে আব্দুস ছালামের ছেলে শরিফ হোসেনসহ অজ্ঞাতনামা ৭/৮ জন মিলে ব্যবসায়ী মফিজুলের ওপর হামলা চালায়। হামলাকারীরা এসময় ওই ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক ভাবে নীলাফুলা জখম করে। মুমূর্ষু অবস্থায় মুদি দোকানদার মফিজুলকে নিয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এঘটনায় রোববার দুপুরে আহত মুদি দোকানদারের ছোট ভাই সোহাগ বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানার ওসি ( তদন্ত) আহসান উল্লাহ জানান, এব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD