বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

নুনেরটেকে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নদী বেষ্টিত চরাঞ্চল মেঘনা নদীর তীরবর্তী নুনেরটেক এলাকায় আইন শৃংখলা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক হাইস্কুলে বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এ শ্লোগান নিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

উদ্বোধক ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান-উল-ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও থানার ওসি তদন্ত মো. আহসানউল্লাহ, স্থানীয় ইউপি সদস্য ইসমাইল সরকার, ওসমান মিয়া প্রমুখ।

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, নুনের টেক একটি সুবিধা বঞ্চিত এলাকা। এ এলাকায় যাতায়তের সুবিধার্থে শত কোটি টাকায় একটি ব্রিজ নির্মানে অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের প্রতি কৃতজ্ঞতা। উন্নয়নের দিকে ধাবিত করা হবে অবহেলিত এ জনপদ।

সভায় স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD