মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা 

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল, ঝাউচর স্কুল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা  মুজিব গোল্ড কাপ  প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে এ খেলার আয়োজন করেন পিরোজপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী উপজেলা শিক্ষা কানিস ফাতেমা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু।
৯১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এইচ এম মনিরুজ্জামান সরকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনালে পিরোজপুর ইউনিয়নে চ্যাম্পিয়ন হয় ৭০নং ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম পুরস্কার বিতরণ শেষে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশের সহায়ক হিসাবে খেলার সামগ্রী ক্রয়ের জন্য ইউনিয়নের মোট ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD