শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বৈদ্যোরবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায়  বৈদ্যেরবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলায় জামপুর ইউনিয়ন ও বৈদ্যোরবাজার ইউনিয়ন নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হয়। পরে ট্রাইবেকারে ১-০ গোলে বৈদ্যেরবাজার ইউনিয়ন জয়ী হয়।
ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার।
সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে ও সোনারগাঁও ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্ণামেন্ট অনুষ্টিত হয়। এতে ১০টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভার দল অংশ নেয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD