বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার রাতে সোনারগাঁও পৌরসভার নোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা স্বর্ণলংকার, নগদ টাকা ও মোবাইলসেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতদের বাধা বাদা দিতে গিয়ে ব্যবসায়ী মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহত মনি আক্তারকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ব্যবসায়ীর স্ত্রী আহত মনি আক্তার জানান, রোববার দিবাগত রাত দুইটার দিকে ৮-১০জনের ডাকাতদল তার বাড়িতে হানা দেয়। এসময় ঘরে প্রবেশ করে সকল প্রকার আসবাবপত্র তছনছ করে। এক পর্যায়ে আলমারীতে থাকা স্বর্ণলংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় তাদের বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে। পরে তারা তাদের আলমারীতে থাকা নগদ ২২ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৫টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতির সংঘটিত হওয়ার বিষয়টি জেনেছেন। ইতোমধ্যে ডাকাতদের আটক করতে পুলিশ কাজ করে যাচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত দিন