শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।
সোনারগাঁও আওয়ামী লীগের সহ-সভাপতি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোনারগাঁও আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান।
এসময় আরো উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,  সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক কমান্ডার সোহেল রানা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা,  আওয়ামী লীগ নেতা আলী আকবর,  ডা. আতিকুল্লাহ, মাসুম বিল্লাহ, আবু হানিফ, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  পরে ২য় পর্বে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন বাংলার জনপ্রিয় কন্ঠ শিল্পী ইমরান,দিপু, মীম,লোকমানসহ অন্যান্য শিল্পীরা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD