শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁওয়ে মোবাইল চুরির আখ্যা দেওয়ায় ৫ জনকে কুপিয়ে জখম, অভিযুক্তকে গণপিটুনি  

 
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ: 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় মোবাইল চুরির আখ্যা দেওয়ায় ৫ জনকে ছুরিকাঘাতে জখম করেছে আমিন মিয়া নামের ১৫ বছর বয়সী কিশোর।
বুধবার রাত ১২টায় উপজেলার কাচঁপুর এলাকার পারটেক্স গ্রুপের খেলার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা ওই যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আহত নিরব হোসেন খালা শিউলি বেগম বাদি হয়ে সোনারগাঁও থানা মামলা দায়ের করেন। ছুরিকাঘাতে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তারকৃত আমিন মিয়াকে আদালতের মাধ্যমে শিশু পূর্নবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আংশঙ্কাজনক বলে জানা যায়।
আহতরা হলেন, নিরব হোসেন, মো: সুজন হোসেন, কাউসার মিয়া, সোহান মিয়া ও চঞ্চল মিয়া। তারা কাচঁপুর রায়েরটেক এলাকার বাসিন্দা। অভিযুক্ত আমিন মিয়া কাচঁপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স গ্রুপের খেলার মাঠ থেকে বুধবার রাতে নিরব হোসেন নামে এক কিশোরের মোবাইল চুরি হয়। খবর পেয়ে রাত ১২টার দিকে নিরবসহ তার ৫-৭ জন বন্ধু গিয়ে নিরব হোসেনের মোবাইল ফেরত দেওয়ার জন্য আমিন মিয়াকে চাপ দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিন মিয়া মোবাইল ফোন ফেরত দেওয়ার কথা বলে তাদের খেলার মাঠের নির্জন জায়গায় নিয়ে যায়। এ সময় আমিন মিয়া উত্তেজিত হয়ে নিরব হোসেন, মো: সুজন হোসেন, কাউসার মিয়া, সোহান মিয়া ও চঞ্চল মিয়া নামের ৫ জনকে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করে। পরে এলাকাবাসী খবর পেয়ে আমিন মিয়াকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন সোনারগাঁও নিউজকে বলেন, এ ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। আমিন মিয়া নামের ওই কিশোরকে আদালতের মাধ্যমে শিশু পূর্নবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD