বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর, আহত ১১ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন-স্বরাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন

সোনারগাঁওয়ে লোকজ উৎসবে উদীচী’র সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোককারুশিল্প জাদুঘরে মাসব্যাপী লোকজ উৎসবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁও শাখার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে ।

সোমবার সন্ধ্যায় লোকজ উৎসবের সোনারতরী লোকজ মঞ্চে উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ এর সঞ্চালনায় এ অনুষ্ঠান পরিবেশন করা হয়।

দলীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় । এতে সংগীত পরিবেশন করেন, দোলন রানী,নৈশি রানী অত্রি, প্রিয়ন্তি, সেতু,অমৃতা, বর্ষা, মৈত্রী, ময়না রানী, শংকর প্রকাশ ও রুপন্তী। একক সংগীত পরিবেশন করেন প্রিয়ন্তি,দোলন রানী,নৈশি,অত্রি, সেতু, অমৃতা, মৈত্রী, রুপন্তী প্রমুখ। তবলায় সংগত দিয়েছেন উদীচী শিল্পী গোষ্ঠীর সহ সভাপতি এ কে এম বাহাউদ্দীন| উদীচী’র এ সাংস্কৃতিক পরিবেশনা দর্শক শ্রোতাদের মন কাড়ে।

প্রতি বৎসরের মতো এবারও উদীচী শিল্পীগোষ্ঠীকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সুযোগ দেয়ায় লোককারুশিল্প জাদুঘর এর পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি শংকর প্রকাশ ও সাধারণ সম্পাদক ভাবনা সূত্রধর।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD