শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে সাব রেজিষ্ট্রি অফিসে প্রক্সি দলিল লিখকের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও সাব রেজিষ্ট্রি অফিসে প্রক্সি দলিল লিখকের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে সনদধারী দলিল লেখকরা। গত কয়েক বছর ধরে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি তাদের ভাই, বন্ধু, মামা চাচাদের সনদ ব্যবহার করে এসব অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়ছেন। গত রোববার বদলি হওয়া নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার খন্দকার জামীলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিনজনকে সোনারগাঁও সাব রেজিষ্ট্রি কার্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। এ বিজ্ঞপ্তি সোনারগাঁও সাব রেজিষ্ট্রি অফিসের নোটিশ বোর্ডে সাটিয়ে দেওয়া হয়। অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সনদধারী দলিল লিখকরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য প্রক্সি দলিল লেখক ও দালালদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে অনুরোধ জানিয়েছেন।

জানা যায়, সোনারগাঁও সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক গাজী কামাল হোসেন ২০২৪ সালের ১লা অক্টোবর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ে সোনারগাঁও সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শহীদ সরকার তার বোন নকল নবিশ রূপালী ওরফে আছিয়া, লিপি আক্তার ও রিনা আক্তার, হ্যাপী আক্তার ভাই মনির হোসেন সরকার, পনির হোসেন সরকার ভাগিনা রিফাত মিয়ার বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর সরেজমিনে তদন্ত করেন। তদন্তে অভিযোগকারীর লিখিত বক্তব্য ও স্বাক্ষীদের সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হয়। দূর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জে জেলা রেজিষ্ট্রার খন্দকার জামিলুর রেজা স্বাক্ষরিত এক পত্রে শহীদ সরকারের দলিল লেখার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেন। পাশাপাশি দলিল লেখার মূল সনদটি বাতিল পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তার সু-স্পষ্ট জবাব পত্র প্রাপ্তির ১৫কার্য দিবসের মধ্যে সোনারগাঁও সাব রেজিষ্ট্রারের মাধ্যমে জেলা রেজিষ্ট্রারের কার্যালয়ে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও নকল নবিশ রূপালী ওরফে আছিয়া, লিপি আক্তার ও রিনা আক্তার, হ্যাপী আক্তার ও অজিত চন্দ্র দাসকে বদলি করা হয়। শহীদ সরকারের ভাই পনির হোসেন সরকার, মনির হোসেন সরকার ও রিফাত মিয়াকে সাব রেজিষ্ট্রি অফিস কার্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। দলিল লিখক সনদ বিধিমালা ১৯০৮ এর ধারা ৮০ ছ অনুচ্ছেদে বলা হয়েছে কোন ব্যক্তি সনদ ছাড়া প্রতিদিন সাব রেজিষ্ট্রি কার্যালয় ব্যবহার করে দলিল লিখলে তাদের টাউট হিসেবে আখ্যায়িত করা হয়।

দলিল লেখকরা জানান, সোনারগাঁও সাব রেজিষ্ট্রি কার্যালয়ের অধীনে ১৫৭জন সনদধারী দলিল লিখক দলিল নিবন্ধন করে থাকেন। দীর্ঘদিন ধরে সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিস কার্যালয়ে প্রায় অর্ধ শতাধিক ব্যাক্তি সনদ ছাড়াই দলিল লেখার কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা কর ফাঁকি, জমির শ্রেণী পরিবর্তন, উচ্চ মূল্য নিয়ে দলিল লেখা ও মূল দলিলের রিসিট চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির শীর্ষ কর্মকর্তাদের সনদ নাম্বার ও স্বাক্ষর জাল জালিয়াতি করে ধেধারছে দলিল নিবন্ধন করে যাচ্ছে। এতে করে সরকার রাজস্ব ও দলিল লেখকরা মামলা ও হয়রানীর শিকার হতে হচ্ছে।

সোনারগাঁও সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক গাজী কামাল হোসেন বলেন, সোনারগাঁও সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির শীর্ষ দুই নেতার সনদ ব্যবহার করে টাকা বিনিময়ে বেশির ভাগ সনদ ছাড়া ব্যক্তিরা দলিল নিবন্ধন করে থাকে। সাব রেজিষ্ট্রি অফিসে সনদ ছাড়া কোন ব্যক্তি যেন প্রবেশ করতে না পারে সেদিকে নজর দিতে হবে। প্রতিদিন পনির হোসেন ও মনির হোসেন, রিফাত, কবির হোসেন, আরিফ হোসেন, রাসেল, আল মামুন, সার্ভেয়ার মো. কাউসার, শোয়েব মিয়া, বিল্লাল হোসেন, মো. রাসেল মিয়া, সিরাজুল ইসলামসহ অর্ধ শতাধিক ব্যক্তি প্রতিদিন দলিল নিবন্ধন করেন। তাদের প্রতিহত করা দরকার।

সোনারগাঁও সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সভাপতি মো. খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের সনদ কেউ ব্যবহার করে না। তবে কোন দলিল লিখক সমস্যায় পড়ে আসতে না পারলে তার পক্ষে অন্য কেউ দলিল নিবন্ধন করেন।

সোনারগাঁও সাব রেজিষ্ট্রি কার্যালয়ের সাব রেজিষ্ট্রার মো. মুজিবুর রহমান বলেন, তিনজনকে কার্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। টাউদের বিরুদ্ধে জেলা রেজিষ্ট্রার ব্যবস্থা নেওয়ায় আমার ক্ষতি করার অপচেষ্টা  লিপ্ত রয়েছে। নিষেধাজ্ঞার  কপির অনুলিপি সোনারগাঁ থানায় দেওয়া হয়েছে। কেউ অন্যের সনদ ব্যবহার করে দলিল নিয়ে আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার মোহাম্মদ আব্দুল হাফিজ বলেন, অন্যের সনদ ব্যবহার করে দলিল নিবন্ধন করার কোন নিয়ম নেই। কেউ অনিয়মের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাব রেজিষ্টারকে নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD