মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও সমানভাবে প্রাধান্য দিতে হবে – এমপি মান্নান সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা ৩ চুনা কারখানা উচ্ছেদ, সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, রাজমিস্ত্রী নিহত, আহত ৪ সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা,  পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার সোনারগাঁওয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২কর্মী গ্রেপ্তার নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি একটি ছোট পত্রিকার বড় হয়ে ওঠার গল্প কাঁচপুরে ফিলিং স্টেশনে বোমাসদৃশ তালাবদ্ধ ব্যাগ নিয়ে আতঙ্ক, আড়াই ঘণ্টার উৎকণ্ঠার পর মিলল পুরনো কাপড় সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও  র‍্যালি সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

সোনারগাঁওয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক  সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সোনারগাঁও পৌরসভার টিপুরদী মাছ বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাছ বিক্রেতা পালিয়ে যান।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। এ সময় সোনারগাঁও থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাজারটিতে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে পিরানহা মাছ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে প্রশাসন অভিযান চালায়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে বিধি মোতাবেক বিনষ্ট করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, পিরানহা মাছ চাষ ও বাজারজাতকরণ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করে থাকে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD