বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে ৩ কোটি টাকার অবৈধ জাটকা ও ৩ কোটি ৭০ লাখ পিস চিংড়ির রেণু জব্দ

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের জাটকা ও অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।  রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
 শনিবার রাতে উপজেলার কাচঁপুর  সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান হয়।

Oplus_131072

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টায় থেকে গতকাল রোববার সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পাগলা কাঁচপুর সেতুর নিচে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নোয়াখালী হতে খুলনাগামী সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে। এ সময় প্রায় ২ কোটি ৮৫ হাজার টাকা মূল্যের ২,২০০ কেজি জাটকা ও ৩ কোটি ৭০ লাখ পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু নারায়নগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD