মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে পশুর হাটে ‘ওমর সানী’, দাম হাকলেন ৫ লাখ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পশুর হাটে এবার ওমর সানী নামে একটি গরু উঠেছে। সোনারগাঁওয়ে ঐতিহাসিক আনন্দ বাজার হাটে এ গরু দেখার জন্য ভীড় করছে। এ হাটে মূল আকর্ষন হলো ওমর সানীর। আড়াই বছর বয়সী এ গরুটি অষ্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের। গরুটির গায়ের রং সাদা ও কালো মিশ্রণ। ৮ ফুট লম্বা ও ৫ ফুট উচ্চতার গরুটির ওজন প্রায় ১২ মণ। গরুটির দাম হাকাঁনো হচ্ছে ৫ লাখ টাকা।

খামারের কর্মচারীরা জানান, ওমর সানীর খাদ্য তালিকায় প্রতিদিন আলাদাভাবে ১০ কেজি ভুসি, ৫  কেজি সবুজ ঘাস, ৫ মুঠো খড় ইত্যাদি থাকে।

গরুর মালিক আবু হানিফ জানান, তিনি সবসময় আড়াইহাজারের কালাপাহাড়িয়া থেকে আনন্দবাজার হাটে গরু বিক্রি করতে আনেন। এবারো দুটো গরুর মধ্যে একটি এ হাটে এনেছে। যে গরুটির নাম তিনি রেখেছেন ওমর সানী। এমন নামের বিষয়ে তিনি বলেন, ওমর সানী তার প্রিয় নায়ক। সেজন্য তিনি তার প্রিয় গরুকে ভালোবেসে এ নাম রেখেছেন।

আনন্দবাজার গরুর ইজারাদার আব্দুল বাসেদ জানান, এবছর তাদের হাটে ১ হাজারের বেশি গরু রয়েছে। এসব গরু আকারভেদে ৫০ হাজার থেকে ১০ লাখ টাকায় বিক্রি হচ্ছে। তবে এ হাটে মূল আকর্ষন ১২ মণ ওজনের ওমর সানী নামে একটি গরু উঠেছে। এ গরুর দেখার জন্য ক্রেতারা হাটে ভীড় করছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD