বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পর্শে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে সোহেল রানা নামের পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার  বিকেলে উপজেলার বাড়ি মজলিশ এলাকার সানজিদা সিএনজি  এন্ড ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা কুমিল্লার মুরাদনগর উপজেলার  ভাঙ্গুরা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁও জোনের পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর লাইনম্যান লেবেল ওয়ান হিসেবে  কাজ করতেন।
সোনারগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ব্যবস্থাপক মো. দিলশাদ হোসেন জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় বিদ্যুতের সব লাইন বন্ধ করে সানজিদা সিএনজি  এন্ড ফিলিং স্টেশনের  বিদ্যুত সংযোগ ত্রুটির কাজ করছিল সোহেল রানা ও রঞ্জিত কমার । ধারণা করা হচ্ছে কোনো লাইন লিক হয়ে বিদ্যুৎস্পর্শ হন তিনি।
খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাকরির বিধি অনুযায়ী সোহেলের পরিবারকে ক্ষতিপূরণ ও সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি জানিয়েছেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD